May 21, 2026, 7:32 am
শিরোনাম :
জাতীয় সংসদে আবারও মাইক বিভ্রাট অধিবেশন ২০ মিনিট বন্ধ তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার, চেন্নাইয়ে চিকিৎসাধীন হাতিয়ায় পুকুরে ডুবে ৭ম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪, পুলিশের চৌকস অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন এসপির নজরে থামলো প্রতারণা, সাভারে ভূমিদস্যু ফারুক কারাগারে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারী গ্রেপ্তার ৩ কটিয়াদীতে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ আটক ৩ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক জ্বালানি সংকটে শুকিয়ে যাচ্ছে মাঠ দিশেহারা শৈলকুপার কৃষক

স্ত্রীকে মৃত দেখিয়ে দ্বিতীয় বিয়ে, প্রতারণার অভিযোগ আনসার সদস্যের বিরুদ্ধে

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় জীবিত স্ত্রীকে মৃত দেখিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে আনসার ভিডিপি সদস্য এমরান আলীর বিরুদ্ধে।

শুক্রবার বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন প্রতারিত দ্বিতীয় স্ত্রী আছমা বেগম।

ভুক্তভোগীর দাবি, এমরান আলী বগুড়ার শাজাহানপুরে আনসার ভিডিপি অফিসে কর্মরত। তিনি প্রথম স্ত্রী মারা গেছে বলে মিথ্যা তথ্য দিয়ে চার বছর আগে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে দুই বছর আগে রাজশাহী নোটারী পাবলিকে এফিডেভিট এবং হাটগাঙ্গোপাড়া কাজী অফিসে তিন লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে নিবন্ধন করা হয়।

বিয়ের পর তারা বগুড়া সদরে ভাড়া বাসায় সংসার শুরু করেন। এ সময় বিভিন্ন কৌশলে এমরান আলী তার কাছ থেকে বেতন ও স্বর্ণ বিক্রি করে প্রায় সাত লাখ টাকা হাতিয়ে নেন। এছাড়া তার নামে একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নেন বলে অভিযোগ রয়েছে।

ঈদের কয়েকদিন আগে এমরান আলী হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে তাকে খুঁজতে গিয়ে আছমা বেগম জানতে পারেন, তার প্রথম স্ত্রী জীবিত রয়েছেন এবং তার দুটি সন্তানও রয়েছে।

গত বৃহস্পতিবার স্বামীর বাড়িতে গিয়ে তিনি নিজের অধিকার দাবি করলে অভিযুক্ত স্বামী, সতীন ও শ্বশুর-শ্বাশুড়ির হাতে মারধরের শিকার হন বলে অভিযোগ করেন।

এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page