September 21, 2026, 3:28 pm
শিরোনাম :
ঈদুল আযহায় সুখ-শান্তি কামনার পাশাপাশি দোয়া চাইলেন মোঃতাইজুল ইসলাম ঈদুল আযহায় শুভেচ্ছা জানালেন সমাজসেবক সবুজ মাতবর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আজম ভাই জাতীয় সংসদে আবারও মাইক বিভ্রাট অধিবেশন ২০ মিনিট বন্ধ তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার, চেন্নাইয়ে চিকিৎসাধীন হাতিয়ায় পুকুরে ডুবে ৭ম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪, পুলিশের চৌকস অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন এসপির নজরে থামলো প্রতারণা, সাভারে ভূমিদস্যু ফারুক কারাগারে

পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪, পুলিশের চৌকস অভিযান

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) ভোররাতে উপজেলার ৬নং মহিপুর ইউনিয়নের পুরান মহিপুরের হাজীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পটুয়াখালী জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহিপুর থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে রাজা পেট্রোল পাম্প এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কয়েকজন ব্যক্তি বাস থেকে নেমে গাঁজা বিক্রির উদ্দেশ্যে হাজীপুর এলাকায় অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ আবু ইউসুফকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ রফিক হাওলাদার (৪২), মোঃ কুদ্দুস হাওলাদার (৩৫), মোঃ শাহ আলম (২০) ও মোসাঃ শারমিন বেগম (১৯)।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে রফিক হাওলাদারের ট্রলি ব্যাগ থেকে ৫ কেজি, কুদ্দুসের ব্যাগ থেকে ২.৫ কেজি, শাহ আলমের ব্যাগ থেকে ২.৫ কেজি এবং শারমিনের ব্যাগ থেকে ২ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি ট্রলি, তিনটি ব্যাগ এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং কয়েকজনের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page