September 21, 2026, 3:28 pm
শিরোনাম :
ঈদুল আযহায় সুখ-শান্তি কামনার পাশাপাশি দোয়া চাইলেন মোঃতাইজুল ইসলাম ঈদুল আযহায় শুভেচ্ছা জানালেন সমাজসেবক সবুজ মাতবর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আজম ভাই জাতীয় সংসদে আবারও মাইক বিভ্রাট অধিবেশন ২০ মিনিট বন্ধ তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার, চেন্নাইয়ে চিকিৎসাধীন হাতিয়ায় পুকুরে ডুবে ৭ম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪, পুলিশের চৌকস অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন এসপির নজরে থামলো প্রতারণা, সাভারে ভূমিদস্যু ফারুক কারাগারে

তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার, চেন্নাইয়ে চিকিৎসাধীন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অল্প সময়ের মধ্যে তিনবার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তৃতীয় দফার অস্ত্রোপচারের খবর জানান এই অভিনেত্রী। তিনি লিখেছেন, “তৃতীয় অস্ত্রোপচার, জীবন সুন্দর তানিয়া।

তার এই পোস্টে সহকর্মী ও ভক্তরা সাহস জুগিয়েছেন এবং তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। অভিনয়শিল্পী কচি খন্দকার মন্তব্যে লেখেন, “জীবন সত্য এবং সুন্দর—শুভকামনা।” নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস লিখেছেন, “সব ঠিক হয়ে যাবে।” নির্মাতা গৌতম কৈরী লেখেন, “জীবন সুন্দর। দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

গত ১৬ ফেব্রুয়ারি চিকিৎসকদের পরামর্শে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার হয় তানিয়া বৃষ্টির। পরে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

গত মার্চ মাসে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাকে আবারও ভারতে যেতে হয়।

এর আগে ১ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “শুরু করি আবার।” ছবিতে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়।

বর্তমানে তার সুস্থতা কামনায় ভক্ত-অনুরাগীদের মাঝে প্রার্থনা ও শুভকামনার ঢল নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page