September 21, 2026, 4:41 pm
শিরোনাম :
ঈদুল আযহায় সুখ-শান্তি কামনার পাশাপাশি দোয়া চাইলেন মোঃতাইজুল ইসলাম ঈদুল আযহায় শুভেচ্ছা জানালেন সমাজসেবক সবুজ মাতবর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আজম ভাই জাতীয় সংসদে আবারও মাইক বিভ্রাট অধিবেশন ২০ মিনিট বন্ধ তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার, চেন্নাইয়ে চিকিৎসাধীন হাতিয়ায় পুকুরে ডুবে ৭ম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪, পুলিশের চৌকস অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন এসপির নজরে থামলো প্রতারণা, সাভারে ভূমিদস্যু ফারুক কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির যৌথ সহযোগিতায় রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ খেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সভাপতি গৌতম কুমার বিশ্বাস।

তিনি বলেন, তরুণ ও যুব সমাজ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা কখনোই মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে না। তিনি ফুটভলি খেলাটিকে জনপ্রিয় করে তোলার আহ্বান জানান এবং যুব সমাজকে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আজম আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সামিউল ইসলাম লিটন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুধু এবং চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page