September 21, 2026, 4:04 pm
শিরোনাম :
ঈদুল আযহায় সুখ-শান্তি কামনার পাশাপাশি দোয়া চাইলেন মোঃতাইজুল ইসলাম ঈদুল আযহায় শুভেচ্ছা জানালেন সমাজসেবক সবুজ মাতবর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আজম ভাই জাতীয় সংসদে আবারও মাইক বিভ্রাট অধিবেশন ২০ মিনিট বন্ধ তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার, চেন্নাইয়ে চিকিৎসাধীন হাতিয়ায় পুকুরে ডুবে ৭ম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪, পুলিশের চৌকস অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন এসপির নজরে থামলো প্রতারণা, সাভারে ভূমিদস্যু ফারুক কারাগারে

জ্বালানি সংকটে শুকিয়ে যাচ্ছে মাঠ দিশেহারা শৈলকুপার কৃষক

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষি এখন চরম সংকটের মুখে পড়েছে। ডিজেলের তীব্র সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে।

কৃষকদের অভিযোগ, ২ থেকে ৩ ঘণ্টা পথ পাড়ি দিয়ে পাম্পে গিয়েও প্রয়োজনীয় ডিজেল পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মাত্র ৪০০ থেকে ৫০০ টাকার তেল মিলছে, যা দিয়ে এক বেলার সেচ কাজও সম্পন্ন করা সম্ভব নয়।

এতে সময় ও যাতায়াত খরচ বেড়ে কৃষকদের উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। ফলে চাষাবাদ দিন দিন কঠিন হয়ে উঠছে।

একসময় স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কৃষকরা ধারে ডিজেল নিতে পারলেও বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ আর নেই। নগদ টাকার অভাবে অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক চাষাবাদ বন্ধ করার চিন্তা করছেন।

পানির অভাবে জমি ফেটে যাওয়ায় আবাদি জমির পরিমাণও কমে যাচ্ছে। কৃষকদের আশঙ্কা, দ্রুত এই সংকট সমাধান না হলে তারা আরও দারিদ্র্যের মধ্যে পড়ে যাবেন এবং এর প্রভাব পড়বে দেশের খাদ্য উৎপাদনে।

স্থানীয় কৃষকদের দাবি, ডিলারের মাধ্যমে গ্রাম পর্যায়ে ডিজেল সরবরাহ নিশ্চিত করে কৃষি খাতকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page