পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও সমাজসেবক মোঃ সবুজ মাতবর এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহার শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবসেবা। তিনি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, একজন সাধারণ মানুষ ও সমাজসেবক হিসেবে তিনি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চান এবং আশুলিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যেতে চান।
মোঃ সবুজ মাতবর সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।