September 21, 2026, 4:06 pm
শিরোনাম :
ঈদুল আযহায় সুখ-শান্তি কামনার পাশাপাশি দোয়া চাইলেন মোঃতাইজুল ইসলাম ঈদুল আযহায় শুভেচ্ছা জানালেন সমাজসেবক সবুজ মাতবর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আজম ভাই জাতীয় সংসদে আবারও মাইক বিভ্রাট অধিবেশন ২০ মিনিট বন্ধ তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার, চেন্নাইয়ে চিকিৎসাধীন হাতিয়ায় পুকুরে ডুবে ৭ম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪, পুলিশের চৌকস অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন এসপির নজরে থামলো প্রতারণা, সাভারে ভূমিদস্যু ফারুক কারাগারে

ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী: তৃণমূলের সেবায় ৩৮ বছর

দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ও স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ‘তৃণমূল মানুষের সাথে, তৃণমূল মানুষের পাশে’—এই মূলমন্ত্র নিয়ে সংস্থাটি ৩৯ বছরে পদার্পণ করেছে। শুক্রবার দিনটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার পৃথক ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। দিনটি পালনে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন এবং আলোচনা সভাসহ নানা আয়োজন সম্পন্ন করা হয়।

ভিডিও বার্তায় ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “তৃণমূল মানুষের সাথে দীর্ঘ ৩৮ বছরের পথচলা শেষ করে আজ আমরা ৩৯ বছরে পদার্পণ করছি। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলার একটি প্রান্তিক জনপদ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ইএসডিও দেশের ৫৬টি জেলায় মানুষের সেবা পৌঁছে দিচ্ছে।” তিনি ইএসডিও’র এই সাফল্যের পেছনে থাকা তৃণমূল মানুষ, সরকারি বিভিন্ন দপ্তর এবং দাতা সংস্থাসমূহকে ধন্যবাদ জানান।

সংস্থাটির পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন, ইএসডিও মূলত শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবেশ উন্নয়ন এবং গৃহনির্মাণ খাতে বিশেষভাবে কাজ করে আসছে। বিশেষ করে ঠাকুরগাঁওকে একটি ‘শিক্ষা নগরী’ হিসেবে গড়ে তোলার লক্ষে সংস্থাটি নিরলস কাজ করছে।

ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংগঠনসমূহ ইএসডিও পরিবারকে অভিনন্দন জানিয়েছে। আগামীতে একটি বৈষম্যমুক্ত ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে ইএসডিও’র এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে সংস্থাটির কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page