July 21, 2026, 4:06 pm
শিরোনাম :
ঈদুল আযহায় সুখ-শান্তি কামনার পাশাপাশি দোয়া চাইলেন মোঃতাইজুল ইসলাম ঈদুল আযহায় শুভেচ্ছা জানালেন সমাজসেবক সবুজ মাতবর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আজম ভাই জাতীয় সংসদে আবারও মাইক বিভ্রাট অধিবেশন ২০ মিনিট বন্ধ তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার, চেন্নাইয়ে চিকিৎসাধীন হাতিয়ায় পুকুরে ডুবে ৭ম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪, পুলিশের চৌকস অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন এসপির নজরে থামলো প্রতারণা, সাভারে ভূমিদস্যু ফারুক কারাগারে

কুড়িগ্রামে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

কুড়িগ্রামে দেশের অত্যন্ত জনপ্রিয় শিশু-কিশোর ম্যাগাজিন কিশোরকণ্ঠের আয়োজনে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌর টাউন হল মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এই অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ রেজাউল করিম শাকিল। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের নিজেদের অনেক বেশি সৎ, নৈতিক ও যোগ্য করে গড়ে তুলতে হবে। যেন তোমাদের দ্বারা পরিবার, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।” তিনি আরও যোগ করেন যে, নৈতিকতা ছাড়া কোনো অর্জনই দীর্ঘস্থায়ী হয় না।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুড়িগ্রামের চেয়ারম্যান মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোবাশ্বের রাশেদীন এবং কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুর বখত। বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এবারের কিশোর কন্ঠ মেধাবৃত্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোট ১০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ২০ জন এবং সাধারণ গ্রেডে ৮০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page