July 21, 2026, 4:06 pm
শিরোনাম :
ঈদুল আযহায় সুখ-শান্তি কামনার পাশাপাশি দোয়া চাইলেন মোঃতাইজুল ইসলাম ঈদুল আযহায় শুভেচ্ছা জানালেন সমাজসেবক সবুজ মাতবর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আজম ভাই জাতীয় সংসদে আবারও মাইক বিভ্রাট অধিবেশন ২০ মিনিট বন্ধ তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার, চেন্নাইয়ে চিকিৎসাধীন হাতিয়ায় পুকুরে ডুবে ৭ম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪, পুলিশের চৌকস অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন এসপির নজরে থামলো প্রতারণা, সাভারে ভূমিদস্যু ফারুক কারাগারে

আশুলিয়া থানা প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আশুলিয়া:

ঢাকার আশুলিয়ায় অত্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আশুলিয়া থানা প্রেস ক্লাব-এর ‘ঈদ পুনর্মিলনী ও উন্নয়নমূলক আলোচনা–২০২৬’। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নের লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

শনিবার (২৮ মার্চ) বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা প্রেস ক্লাব-এর সভাপতি মোঃ সাঈম সরকার। বক্তারা সাংবাদিকতার মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মোঃ মেহেদী হাসান মিঠু। এছাড়াও দৈনিক আমার প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম ও রিপোর্টার মোঃ আখতার হোসেনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আশুলিয়া থানা প্রেস ক্লাব সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক হতে হবে এবং সমাজের দর্পণ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল হক (ফিরোজ) এবং যুগ্ম সম্পাদক মোঃ সোহেল মিয়া। প্রাণবন্ত এই আয়োজন উপস্থিত সাংবাদিকদের মাঝে নতুন উদ্দীপনা ও ভ্রাতৃত্ববোধের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page