বর্তমানে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি অনেকের জন্য আয়ের শক্তিশালী প্ল্যাটফর্ম। বিশেষ করে ইনস্টাগ্রামের রিলস ফিচার নতুন ক্রিয়েটরদের জন্য সুযোগের দরজা খুলেছে। সৃজনশীল ভিডিও বানিয়ে ফলোয়ার বাড়ানো যায়, আর ফলোয়ারই আয়ের পথ খুলে দেয়। এক হাজার ফলোয়ার থাকলেও বিভিন্ন উপায়ে আয় শুরু করা সম্ভব।
ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে দর্শকের আগ্রহ তৈরি করতে হবে। চমকপ্রদ তথ্য, মজার দৃশ্য বা প্রশ্ন দিয়ে শুরু করলে দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখার সম্ভাবনা বেশি। সংক্ষিপ্ত ও গতিময় ভিডিও সাধারণত বেশি জনপ্রিয় হয়।
নিয়মিত রিলস পোস্ট করলে অ্যালগরিদম বেশি মানুষের কাছে ভিডিও পৌঁছে দেয়। একটি নির্দিষ্ট বিষয় বেছে নিন—যেমন রান্না, ফিটনেস, ভ্রমণ, বিউটি, শিক্ষা বা মোটিভেশন। ধারাবাহিকভাবে নির্দিষ্ট বিষয়ে কাজ করলে দ্রুত একটি নির্দিষ্ট দর্শকগোষ্ঠী তৈরি হয়।
দর্শককে মন্তব্য, শেয়ার বা সেভ করতে উৎসাহিত করুন। এই ধরনের প্রতিক্রিয়া অ্যালগরিদমকে বোঝায় যে ভিডিওটি জনপ্রিয়। হ্যাশট্যাগ ব্যবহার করুন প্রাসঙ্গিক এবং সীমিত, অপ্রয়োজনীয় হ্যাশট্যাগ এড়িয়ে চলুন।
ফলোয়ার সংখ্যা এক হাজারের বেশি হলে বিভিন্ন উপায়ে আয় করা সম্ভব। যেমন—
অ্যামাজন বা দারাজের মতো মার্কেটপ্লেসের পণ্য প্রচার করে কমিশন আয় করা যায়। অনেক ব্র্যান্ড ক্রিয়েটরদের দিয়ে তাদের পণ্যের ভিডিও বানায়। এমন ইউজার জেনারেটেড কনটেন্ট তৈরি করেও ভালো পারিশ্রমিক পাওয়া যায়।
ইনস্টাগ্রামের ইনসাইটস ব্যবহার করে বোঝা যায় কোন ভিডিও বেশি মানুষ দেখছে বা শেয়ার করছে। এই তথ্য অনুযায়ী নতুন কনটেন্ট তৈরি করলে দ্রুত উন্নতি সম্ভব।