
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৭৩ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়া (৪০), তার স্ত্রী মোছাঃ সীমা আক্তার (৩০) এবং সহযোগী মাহমুদুল ইসলাম সম্রাট (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃত লিটনের বিরুদ্ধে ৭টি মাদক মামলা, ১টি মারামারি মামলা ও ১টি ডাকাতির প্রস্তুতিকালীন বিশেষ ক্ষমতায়নের মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। তবে তার সহযোগীদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
| | প্রকাশক ও সম্পাদকঃ মোঃ জাহিদুল ইসলাম ||
| | নির্বাহী সম্পাদকঃ মোঃ আশিকুর রহমান আশিক ||
এই নিউজ পোর্টাল পরীক্ষামূলক ভাবে সম্প্রচার চলছে। দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। আর তাই এই ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ